যারে হাত দিয়ে মালা দিতে পার নাই
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
যারে হাত দিয়ে মালা দিতে পার নাই
কেনো মনে রাখ তারে ।
ভুলে যাও তারে ভুলে যাও একেবারে ॥
আমি গান গাহি আপনার দুখে,
তুমি কেনো আসি দাঁড়াও সমুখে,
আলেয়ার মতো ডাকিও না আর
নিশীথ-অন্ধকারে ॥
দয়া করে, মোরে দয়া কর, আর
আমারে লইয়া খেলো না নিঠুর খেলা;
শত কাঁদিলেও ফিরিবে না সেই
শুভলগনের বেলা ।
আমি ফিরি পথে, তাহে কার ক্ষতি,
তব চোখে কেনো সজল মিনতি,
আমি কি ভুলেও কোনোদিন এসে
দাঁড়ায়েছি তব দ্বারে ॥
ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে ॥
Transliteration in English
jare hat diye mala dite par nai
keno mane rakh tare ।
bhule jao tare bhule jao ekebare ॥
ami gan gahi apnar dukhe,
tumi keno asi darao samukhe,
aleyar mato dakio na ar
nishith-ondhkare ॥
daya kare, more daya kar, ar
amare laiya khelo na nithur khela;
shat kadileo phiribe na sei
shubhalagner bela ।
ami phiri pathe, tahe kar kshati,
tab chokhe keno sajal minti,
ami ki bhuleo konodin ese
darayechi tab dbare ॥
bhule jao more bhule jao ekebare ॥সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“যারে হাত দিয়ে মালা দিতে পার নাই” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।