অরূপবীণা রূপের আড়ালে লুকিয়ে বাজে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
অরূপবীণা রূপের আড়ালে লুকিয়ে বাজে,
সে বীণা আজি উঠিল বাজি হৃদয়মাঝে॥
ভুবন আমার ভরিল সুরে, ভেদ ঘুচে যায় নিকটে দূরে,
সেই রাগিণী লেগেছে আমার সকল কাজে॥
হাতে-পাওয়ার চোখে-চাওয়ার সকল বাঁধন
গেল কেটে আজ, সফল হল সকল কাঁদন।
সুরের রসে হারিয়ে যাওয়া সেই তো দেখা, সেই তো পাওয়া–
বিরহ মিলন মিলে গেল আজ সমান সাজে॥
Transliteration in English
orupbina ruper arale lukiye baje, se bina aji uthil baji hridaymajhe॥ bhuban amar bharil sure, bhed ghuche jay nikte dure, sei ragini legeche amar sakal kaje॥ hate-paoar chokhe-chaoar sakal badhan gel kete aj, saphal hal sakal kadan। surer rase hariye jaoa sei to dekha, sei to paoa– birah milan mile gel aj saman saje॥