অসীম ধন তো আছে তোমার, তাহে সাধ না মেটে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

অসীম ধন তো আছে তোমার, তাহে সাধ না মেটে।

নিতে চাও তা আমার হাতে কণায় কণায় বেঁটে॥

নিয়ে রতন মণি, দিয়ে তোমার রতন মণি আমায় করলে ধনী–

এখন দ্বারে এসে ডাকো, রয়েছি দ্বার এঁটে॥

আমায় তুমি করবে দাতা, আপনি ভিক্ষু হবে–

বিশ্বভুবন মাতাল যে তাই হাসির কলরবে।

তুমি রইবে না ওই রথে, তুমি রইবে না ওই রথে নামবে ধুলাপথে–

যুগ-যুগান্ত আমার সাথে চলবে হেঁটে হেঁটে॥

Transliteration in English

osim dhan to ache tomar, tahe sadh na mete।

nite chao ta amar hate kanay kanay bete॥

niye ratan mani, diye tomar ratan mani amay karle dhani–

ekhan dbare ese dako, rayechi dbar ete॥

amay tumi karbe data, apni bhikshu habe–

bishbbhuban matal je tai hasir kalarbe।

tumi raibe na oi rathe, tumi raibe na oi rathe nambe dhulapthe–

jug-jugant amar sathe chalbe hete hete॥