বাঁকা চোখে চাহে ও কে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
বাঁকা চোখে চাহে ও কে
ওকি ভয়ে, না লাজে, না ভালোবাসায়?
বটের ঝুরি ধ’রে হেসে তাকায়
দীঘির জলে কভু কল্সি ভাসায়॥
(আমার) পাখি শিকার দেখে তাহার আঁখি ছলছল
যেন দুটি ঝিনুক ভরা কাজলা দীঘির জল
তার আঁজলা ভরা শাপলা কাঁপে টলমল্ গো
সে বাঁকিয়ে জোড়া ভুরু মোরে শাসায়॥
কভু এলায়ে গা বাঁধে খোঁপা কোমরে জড়ায় আঁচল
মট্কায় আঙুল, কভু ঘসে সে পা গো
কভু জলে ডোবে কভু সাঁতার কাটে
নানান ছলে সে দেরি করে জলের ঘাটে
মোরে জানায় যেন ও সে আছে ব’সে
কাহার আসার আশায়॥
Transliteration in English
baka chokhe chahe o ke oki bhaye, na laje, na bhalobasay? bater jhuri dh’re hese takay dighir jale kabhu kalsi bhasay॥ (amar) pakhi shikar dekhe tahar akhi chalachal jen duti jhinuk bhara kajla dighir jal tar ajla bhara shapla kape talaml go se bakiye jora bhuru more shasay॥ kabhu elaye ga badhe khopa komre jaray achal matkay angul, kabhu ghase se pa go kabhu jale dobe kabhu satar kate nanan chale se deri kare jaler ghate more janay jen o se ache b’se kahar asar ashay॥