বকুল চাঁপার বনে কে মোর চাঁদের স্বপন জাগালে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

বকুল চাঁপার বনে কে মোর চাঁদের স্বপন জাগালে –
অনুরাগের সোনার রঙে হৃদয়-গগন রাঙালে।।

ঘুমিয়ে ছিলাম কুমুদ-কুঁড়ি বিজন ঝিলের নীল জলে
পূর্ণ শশী তুমি আসি’ আমার সে ঘুম ভাঙালে।।

হে মায়াবী তোমার ছোঁয়ায় সুন্দর আজ আমার তনু
তোমার মায়া রচিল মোর বাদল মেঘে ইন্দ্র ধনু।

তোমার টানে হে দরদি
দোল খেয়ে যায় কাঁদন-নদী
কূল হারা মোর ভালোবাসা আজকে কূলে লাগালে।।

Transliteration in English

bakul chapar bane ke mor chader sbapan jagale –
onurager sonar range hriday-gagan rangale।।

ghumiye chilam kumud-kuri bijan jhiler nil jale
purn shashi tumi asi’ amar se ghum bhangale।।

he mayabi tomar choay sundar aj amar tanu
tomar maya rachil mor badal meghe indr dhanu।

tomar tane he dardi
dol kheye jay kadan-nadi
kul hara mor bhalobasa ajke kule lagale।।