বন-বিহঙ্গ যাও রে উড়ে মেঘ্‌না নদীর পাড়ে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

বন-বিহঙ্গ যাও রে উড়ে মেঘ্‌না নদীর পাড়ে
দেখা হলে আমার কথা কইয়ো গিয়া তারে।

কোকিল ডাকে বকুল-ডালে, যে-মালঞ্চে সাঁঝ-সকালে রে,
আমার বন্ধু কাঁদে সেথায় গাঙেরি কিনারে।।

গিয়া তারে দিয়া আইস আমার শাপ্‌লা-মালা
আমার তরে লইয়া আইস তাহার বুকের জ্বালা।

সে যেন রে বিয়া করে, সোনার কন্যা আনে ঘরে রে,
আমার পাটের জোড় পাঠাইয়া দিব সে-কন্যারে।।

Transliteration in English

ban-bihangg jao re ure meghna nadir pare
dekha hale amar katha kaiyo giya tare।

kokil dake bakul-dale, je-malnche sajh-sakale re,
amar bandhu kade sethay gangeri kinare।।

giya tare diya ais amar shapla-mala
amar tare laiya ais tahar buker jbala।

se jen re biya kare, sonar kanja ane ghare re,
amar pater jor pathaiya dib se-kanjare।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“বন-বিহঙ্গ যাও রে উড়ে মেঘ্‌না নদীর পাড়ে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।