বেদিয়া বেদিনী ছুটে আয়,আয়,আয়

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

বেদিয়া বেদিনী ছুটে আয়,আয়,আয়
ধাতিনা ধাতিনা তিনা ঢোলক মাদল বাজে
বাঁশিতে পরান মাতায়।।

দলে দলে নেচে নেচে আয় চলে
আকাশের শামিয়ানা তলে
বর্শা তীর ধনুক ফেলে আয় আয় রে
হাড়ের নূপুর প’রে পায়।।

বাঘ-ছাল প’রে আয় হৃদয়-বনের শিকারি
ঘাগরা প’রে প’রে পলার মালা আয় বেদের নারী
মহুয়ার মধু পিয়ে ধুতুরা ফুলের পিয়ালায়।।

Transliteration in English

bediya bedini chute ay,ay,ay
dhatina dhatina tina dholak madal baje
bashite paran matay।।

dale dale neche neche ay chale
akasher shamiyana tale
barsha tir dhanuk phele ay ay re
harer nupur p’re pay।।

bagh-chal p’re ay hriday-baner shikari
ghagra p’re p’re palar mala ay beder nari
mahuyar madhu piye dhutura phuler piyalay।।