বেণুকার বনে কাঁদে বাতাস বিধুর

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

বেণুকার বনে কাঁদে বাতাস বিধুর –
সে আমারি গান, প্রিয় সে আমারি সুর॥

হলুদ চাঁপার ডালে সহসা নিশীথ কালে
ডেকে ওঠে সাথি হারা পাখি ব্যথাতুর॥

নদীর ভাটির স্রোতে শ্রান্ত সাঁঝে
অশ্রু জড়িত মোর সুর যে বাজে।

সে সুরের আভাসে আঁখিপুরে জল আসে,
মনে পড়ে চলে-যাওয়া প্রিয়রে সুদূর॥

Transliteration in English

benukar bane kade batas bidhur –
se amari gan, priy se amari sur॥

halud chapar dale sahsa nishith kale
deke othe sathi hara pakhi bjathatur॥

nadir bhatir srote shrant sajhe
oshru jarit mor sur je baje।

se surer abhase akhipure jal ase,
mane pare chale-jaoa priyre sudur॥