ভালোবেসে যদি সুখ
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
ভালোবেসে যদি সুখ নাহি
তবে কেন
তবে কেন মিছে ভালোবাসা।
মন দিয়ে মন পেতে চাহি।
ওগো, কেন ওগো,
কেন মিছে এ দুরাশা।
হৃদয়ে জ্বালায়ে বাসনার শিখা,
নয়নে সাজায়ে মায়ামরীচিকা,
শুধু ঘুরে মরি
মরুভূমে।
ওগো, কেন ওগো, কেন মিছে
এ পিপাসা। আপনি যে আছে আপনার
কাছে নিখিল জগতে কী
অভাব আছে। আছে মন্দ সমীরণ, পুষ্পবিভূষণ,
কোকিলকূজিত কুঞ্জ।
বিশ্বচরাচর লুপ্ত হয়ে যায়—
একি ঘোর প্রেম অন্ধরাহু-প্রায়
জীবন যৌবন গ্রাসে।
তবে কেন
তবে কেন মিছে এ কুয়াশা।
Transliteration in English
Bhaalobese jodi sukho naahi Tabe keno - Tabe keno michhe bhaalobasa. Mon diye mon pete chaahi. Ogo keno - Ogo keno michhe e durasha. Hridaye jwaalaye baasonar shikha, Nayoane saajaye maayamorichika, Shudhu ghure morubhume Ogo keno - Ogo keno michhe e pipasa. Aaponi je aachhe aaponar kaachhe Nikhilo jagote ki abhab aachhe. Aachhe mondo somiron, pushpobibhusan, Kokilokujito kunjo. Bishwocharaacharo lupto hoye jaay, E ki ghor prem andhoraahu-praay Jiban jauban graase. Tabe keno - Tabe keno michhe e kuwasha.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ভালোবেসে যদি সুখ” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ভালোবেসে যদি সুখ নাহি
তবে কেন
তবে কেন মিছে ভালোবাসা।
মন দিয়ে মন পেতে চাহি।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।