ভবনে আসিল অতিথি সুদূর
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
ভবনে আসিল অতিথি সুদূর।
সহসা উঠিল বাজি রুমু রুমু ঝুম
নীরব অঙ্গনে চঞ্চল নূপুর।।
মুহু-মুহু বন -কুহু বোলে
দোয়েল ধ্যান ভুলি চমকি আখিঁ খোলে
কে গো কে বলে বন-ময়ূর।।
দগ্ধ হিয়ার জ্বালা জুড়ায়ে
সজল মেঘের শীতল চন্দন কে দিল বুলায়ে?
বকুল কেয়া বীথি হ’তে
ছুটে এলো সমীরণ চঞ্চল স্রোতে
চাদিঁনী নিশীথের আবেশ আনে
মিলন তন্দ্রাতুর অলস-দুপুর।।
Transliteration in English
bhabne asil otithi sudur। sahsa uthil baji rumu rumu jhum nirab onggne chanchal nupur।। muhu-muhu ban -kuhu bole doel dhjan bhuli chamki akhi khole ke go ke bale ban-mayur।। dagdh hiyar jbala juraye sajal megher shital chandan ke dil bulaye? bakul keya bithi h’te chute elo samiran chanchal srote chadini nishither abesh ane milan tandratur olas-dupur।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ভবনে আসিল অতিথি সুদূর” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।