ভাই হয়ে ভাই চিনবি আবার

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

ভাই হয়ে ভাই চিনবি আবার গাইব কি আর এমন গান।
(সেদিন)দুয়ার ভেঙে আসবে জোয়ার মরা গাঙে ডাকবে বান॥

(তোরা)স্বার্থ-পিশাচ যেমন কুকুর তেমনি মুগুর পাস রে মান।
(তাই) কলজে চুঁয়ে গলছে রক্ত দলছে পায়ে ডলছে কান॥

(যত) মাদি তোরা বাঁদি-বাচ্চা দাস-মহলের খাস গোলাম।
(হায়) মাকে খুঁজিস? চাকরানি সে, জেলখানাতে ভানছে ধান॥

(মা’র) বন্ধ ঘরে কেঁদে কেঁদে অন্ধ হলো দুই নয়ান।
(তোরা) শুনতে পেয়েও শুনলিনে তা মাতৃহন্তা কুসন্তান॥

(ওরে)তোরা করিস লাঠালাঠি (আর) সিন্ধু-ডাকাত লুঠছে ধান।
(তাই) গোবর-গাদা মাথায় তোদের কাঁঠাল ভেঙে খায় শেয়ান॥

(ছিলি) সিংহ ব্যাঘ্র, হিংসা-যুদ্ধে আজকে এমনি ক্ষিণ্ণপ্রাণ।
(তোদের) মুখের গ্রাস ঐ গিলছে শিয়াল তোমরা শুয়ে নিচ্ছ ঘ্রাণ॥

(তোরা) কলুর বলদ টানিস ঘানি গলদ কোথায় নাইকো জ্ঞান।
(শুধু) পড়ছ কেতাব, নিচ্ছ খেতাব, নিমক-হারাম বে-ঈমান॥

(তোরা) বাঁদর ডেকে মানলি সালিশ, ভাইকে দিতে ফাটল প্রাণ।
(এখন) সালিশ নিজেই ‘খা ডালা সব’ বোকা তোদের এই দেখান॥

(তোরা) পথের কুকুর দু’কান-কাটা-মান-অপমান নাইকো জ্ঞান।
(তাই) যে জুতোতে মারছে গুঁতো করছ তাতেই তৈল দান॥

(তোরা) নাক কেটে নিজ পথের যাত্রা ভঙ্গ করিস বুদ্ধিমান।
(তোদের) কে যে ভাল কে যে মন্দ সব শিয়ালই এক সমান॥

(শুনি) আপন ভিটেয় কুকুর রাজা, তার চেয়েও হীন তোদের প্রাণ।
(তাই) তোদের দেশ এই হিন্দুস্থানে নাই তোদেরই বিন্দু স্থান॥

(তোদের) হাড় খেয়েছে, মাস খেয়েছে, (এখন) চামড়াতে দেয় হেঁচকা টান
(আজ) বিশ্ব-ভুবন ডুকরে ওঠে দেখে তোদের অসম্মান॥

(আজ) সাধে ভারত-বিধাতা কি চোখ বেঁধে ঐ মুখ লুকান।
(তোরা) বিশ্বে যে তাঁর রাখিস নে ঠাঁই কানা গরুর ভিন্ বাথান॥

(তোরা) করলি কেবল অহরহ নীচ কলহের গরল পান।
(আজো) বুঝলি না হায় নাড়ি-ছেঁড়া মায়ের পেটের ভায়ের টান॥

(ঐ) বিশ্ব ছিঁড়ে আনতে পারি, পাই যদি ভাই তোদের প্রাণ।
(তোরা) মেঘ-বাদলের বজ্রবিষাণ (আর) ঝড়-তুফানের লাল নিশান॥

Transliteration in English

bhai haye bhai chinbi abar gaib ki ar eman gan।
       (sedin)duyar bhenge asbe joar mara gange dakbe ban॥

(tora)sbarth-pishach jeman kukur temni mugur pas re man।
(tai) kalje chuye galche rakt dalche paye dalche kan॥

(jat) madi tora badi-bachcha das-mahler khas golam।
(hay) make khujis? chakrani se, jelkhanate bhanche dhan॥

(ma’r) bandh ghare kede kede ondh halo dui nayan।
(tora) shunte peyeo shunline ta matrihnta kusntan॥

(ore)tora karis lathalathi (ar) sindhu-dakat luthche dhan।
(tai) gobar-gada mathay toder kathal bhenge khay sheyan॥

(chili) singh bjaghr, hingsa-juddhe ajke emni kshinnpran।
(toder) mukher gras oi gilche shiyal tomra shuye nichch ghran॥

(tora) kalur balad tanis ghani galad kothay naiko gyan।
(shudhu) parach ketab, nichch khetab, nimak-haram be-iman॥

(tora) badar deke manli salish, bhaike dite phatal pran।
(ekhan) salish nijei ‘kha dala sab’ boka toder ei dekhan॥

(tora) pather kukur du’kan-kata-man-opman naiko gyan।
(tai) je jutote marche guto karach tatei toil dan॥

(tora) nak kete nij pather jatra bhangg karis buddhiman।
(toder) ke je bhal ke je mand sab shiyalai ek saman॥

(shuni) apan bhitey kukur raja, tar cheyeo hin toder pran।
(tai) toder desh ei hindusthane nai toderai bindu sthan॥

(toder) har kheyeche, mas kheyeche, (ekhan) chamrate dey hechka tan
(aj) bishb-bhuban dukre othe dekhe toder osmman॥

(aj) sadhe bharat-bidhata ki chokh bedhe oi mukh lukan।
(tora) bishbe je tar rakhis ne thai kana garur bhin bathan॥

(tora) karli kebal oharah nich kalher garal pan।
(ajo) bujhli na hay nari-chera mayer peter bhayer tan॥

(oi) bishb chire ante pari, pai jadi bhai toder pran।
(tora) megh-badler bajrbishan (ar) jhar-tuphaner lal nishan॥