ভান্ডারী রহিম রহমান
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
Bhandari Rahim Rahman Lyrics
ভান্ডারী রহিম রহমান
Bhandari Rahim Rahman Lyrics
ভান্ডারী রহিম রহমান,
কে বুঝিতে পারে তোমার কুদ্রেতিরি শান।
আরবে আহাম্মদ ছিলে, বোগদাদে বড়পীর হলে,
খাজা হয়ে প্রকাশিলে, চিস্তিয়া খান্দান।
চট্টগ্রামে উদয় হলে চার তরিকা প্রকাশিলে,
মাইজভাণ্ডারে উড়াইলে নুরানী নিশান।
আদম খলিল ইছা মুসা, ইছুপ ইন্নুছ মুস্কীল কোশা,
করিয়া দেখালে দিশা কোরাণে প্রমাণ।
খাদেম হীন রমেশের উক্তি, তোমার পদে যার নাই ভক্তি,
কোটি জন্মে নাই তার মুক্তি কর অনুমান।
Transliteration in English
Bhandari Rahim Rahman Lyrics bhandari rahim rahman, ke bujhite pare tomar kudretiri shan। arbe ahammad chile, bogdade barpir hale, khaja haye prakashile, chistiya khandan। chattgrame uday hale char tarika prakashile, maijbhandare uraile nurani nishan। adam khalil icha musa, ichup innuch muskil kosha, kariya dekhale disha korane praman। khadem hin ramesher ukti, tomar pade jar nai bhakti, koti janme nai tar mukti kar onuman।