ভরিয়া পরান শুনিতেছি গান আসিবে আজ বন্ধু মোর

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

ভরিয়া পরান শুনিতেছি গান আসিবে আজ বন্ধু মোর!
স্বপন মাখিয়া সোনার পাখায় আকাশে উধাও চিত–চকোর।।

হিজল–বিছানো বন–পথ দিয়া
রাঙায়ে চরণ আসিবে গো প্রিয়া।
নদীর পারে বন–কিনারে ইঙ্গিত হানে শ্যাম কিশোর।।

চন্দ্রচূড় মেঘের গায়
মরাল–মিথুন উড়িয়া যায়,
নেশা ধরে চোখে আলো–ছায়ায় বহিছে পবন গন্ধ –চোর।।

Transliteration in English

bhariya paran shunitechi gan asibe aj bandhu mor!
sbapan makhiya sonar pakhay akashe udhao chit–chakor।।

hijal–bichano ban–path diya
rangaye charan asibe go priya।
nadir pare ban–kinare inggit hane shjam kishor।।

chandrchur megher gay
maral–mithun uriya jay,
nesha dhare chokhe alo–chayay bahiche paban gandh –chor।।