ভুলে যেয়ো, ভুলে যেয়ো সেদিন যদি পড়ে আমায় মনে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

ভুলে যেয়ো, ভুলে যেয়ো সেদিন যদি পড়ে আমায় মনে
যবেচৈতী বাতাস উদাস হয়ে ফিরবে বকুল বনে।।

তোমার মুখের জোছনা নিয়ে
উঠবে যে চাঁদ ঝিলমিলিয়ে,
হেনার সুবাস ফেলবে নিশাস তোমার বাতায়নে।।

শুনবে যেন অনেক দূরে
ক্লান্ত বাঁশির করুন সুরে-
বিদায় নেওয়া কোন বিরহীর কানে কাঁদে নিরজনে।।

Transliteration in English

bhule jeyo, bhule jeyo sedin jadi pare amay mane
jabechoiti batas udas haye phirbe bakul bane।।

tomar mukher jochna niye
uthbe je chad jhilmiliye,
henar subas phelbe nishas tomar batayne।।

shunbe jen onek dure
klant bashir karun sure-
biday neoa kon birhir kane kade nirajne।।