বিচার করি চাইয়া দেখি সকলেই আমি

দেখা হয়েছে: 1

Bangla Lyrics

বিচার করি চাইয়া দেখি সকলেই আমি ।
সোনা মামি ! সোনা মামি গো ! আমারে
করিলায় বদনামি ।।

আমি হইতে আল্লা রছুল, আমি হইতে কুল ।
পাগলা হাছন রাজা বলে, তাতে নাই ভুল ।।

আমা হইতে আসমান জমিন আমি হইতেই সব ।
আমি হইতে ত্রিজগত্, আমি হইতে সব ।।

আমি হইতে সাউয়াল, আমি আখের জাহের বাতিন ।
না বুঝিয়া দেশের লোকে, বাসে মোরে ভিন ।।

আমা হইতে পয়দা হইছে, এই ত্রিজগত্ ।
গউর করি চাইয়া দেখ হে, আমারও মত ।।

আক্কল হইতে পয়দা হইল মাবুদ আল্লার ।
বিশ্বাসে করিল পয়দা, রছুল উল্লার ।।
মম আঁখি হইতে পয়দা, আসমান জমিন ।
কর্ণ হইতে পয়দা হইছে, মুসলমানী দিন ।।

আর পয়দা করিল যে, শুনিবারে যত ।
সবদ, সাবদ, আওয়াজ ইত্যাদি যে কত ।।

শরীরে করিল পয়দা, শক্ত আর নরম ।
আর পয়দা করিয়াছে ঠাণ্ডা আর গরম ।।

নাকে পয়দা করিয়াছে খুশবয় আর বদবয় ।
আমি হইতে সব উত্পত্তি হাছন রাজা কয় ।।

মরণ জীয়ন নাইরে আমার ভাবিয়া দেখ ভাই ।
ঘর ভাঙ্গিয়া ঘর বানানি এই দেখিতে পাই ।।

পাগল হইয়া হাছন রাজা কিসেতে কি কয় ।
মরব মরব দেশের লোক মোর কথা যদি লয় ।।

জিহ্বায় বানাইয়া আছে মিঠা আর তিতা ।
জীবের মরণ নাই রে দেখ সর্বদাই জীতা ।।

আপন চিনিলে দেখ খোদা চিনা যায় ।
হাছন রাজায় আপন চিনিয়ে এই গান গায় ।।

Transliteration in English

bichar kari chaiya dekhi saklei ami ।
sona mami ! sona mami go ! amare
    karilay badnami ।।

ami haite alla rachul, ami haite kul ।
pagla hachan raja bale, tate nai bhul ।।

ama haite asman jamin ami haitei sab ।
ami haite trijagt, ami haite sab ।।

ami haite sauyal, ami akher jaher batin ।
na bujhiya desher loke, base more bhin ।।

ama haite payda haiche, ei trijagt ।
gaur kari chaiya dekh he, amarao mat ।।

akkal haite payda hail mabud allar ।
bishbase karil payda, rachul ullar ।।
mam akhi haite payda, asman jamin ।
karn haite payda haiche, musalmani din ।।

ar payda karil je, shunibare jat ।
sabad, sabad, aoaj itjadi je kat ।।

sharire karil payda, shakt ar naram ।
ar payda kariyache thanda ar garam ।।

nake payda kariyache khushabay ar badabay ।
ami haite sab utptti hachan raja kay ।।

maran jiyan naire amar bhabiya dekh bhai ।
ghar bhanggiya ghar banani ei dekhite pai ।।

pagal haiya hachan raja kisete ki kay ।
marab marab desher lok mor katha jadi lay ।।

jihbay banaiya ache mitha ar tita ।
jiber maran nai re dekh sarbdai jita ।।

apan chinile dekh khoda china jay ।
hachan rajay apan chiniye ei gan gay ।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“বিচার করি চাইয়া দেখি সকলেই আমি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।