বিষয় বিষে চঞ্চলা মন দিবা রজনী
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
বিষয় বিষে চঞ্চলা মন দিবা রজনী।
মনকে বোঝালে বুঝ মানেনা ধর্মকাহিনী।।
বিষয় ছাড়িয়ে কবে
আমার মন শান্ত হবে।
আমি কবে সে চরণ করিব স্মরণ
যাতে শীতল হবে তাপিত পরানি।।
কোনদিন শ্মশানবাসী হব
কি ধন সঙ্গে লয়ে যাব।
কি করি কি কই ভূতের বোঝা বই
একদিন ভাবলাম না গুরুর বানী।।
অনিত্য দেহেতে বাসা
তাইতে এত আশার আশা।
লালন ফকির বলে দেহ নিত্য হলে
আর কতো কি করতাম না জানি।।
Transliteration in English
bishay bishe chanchla man diba rajni। manke bojhale bujh manena dharmkahini।। bishay chariye kabe amar man shant habe। ami kabe se charan karib smaran jate shital habe tapit parani।। kondin shmashanbasi hab ki dhan sangge laye jab। ki kari ki kai bhuter bojha bai ekdin bhablam na gurur bani।। onitj dehete basa taite et ashar asha। lalan phakir bale deh nitj hale ar kato ki kartam na jani।।
উৎস ও যাচাই
এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“বিষয় বিষে চঞ্চলা মন দিবা রজনী” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“বিষয় বিষে চঞ্চলা মন দিবা রজনী” গানটি শুরু হয়:
বিষয় বিষে চঞ্চলা মন দিবা রজনী।
মনকে বোঝালে বুঝ মানেনা ধর্মকাহিনী।।
বিষয় ছাড়িয়ে কবেআমার মন শান্ত হবে।
আমি কবে সে চরণ করিব স্মরণযাতে শীতল হবে তাপিত পরানি।।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“বিষয় বিষে চঞ্চলা মন দিবা রজনী” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।