বাঁশরি বাজাতে

দেখা হয়েছে: 3

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

বাঁশরি বাজাতে চাহি, বাঁশরি বাজিল কই।
বিহরিছে সমীরণ, কুহরিছে পিকগণ,
মথুরার উপবন কুসুমে সাজিল
ওই। বিকচ বকুলফুল দেখে যে হতেছে ভুল,
কোথাকার অলিকুল গুঞ্জরে কোথায়। এ
নহে কি বৃন্দাবন, কোথা সেই চন্দ্রানন,
ওই কি নূপুরধ্বনি, বনপথে শুনা
যায়। একা আছি বনে বসি, পীত ধড়া পড়ে খসি,
সোঙরি সে মুখশশী পরান মজিল
সই। একবার রাধে রাধে ডাক্ বাশি মনোসাধে—
আজি এ মধুর চাঁদে মধুর যামিনী ভায়।
কোথা সে বিধুরা বালা— মলিনমালতীমালা,
হৃদয়ে বিরহজ্বালা, এ নিশি পোহায় হায়।
কবি যে হল আকুল, একি রে বিধির ভুল,
মথুরায় কেন ফুল ফুটেছে আজি লো সই।

Transliteration in English

Bnaashori baajete chaahi,     bnaashori baajilo koi.
Bihorichhe somiram,    kuhorichhe pikogon,
Mathurar upoban    kusume saajilo oi.
Bikacho bokulphul dekhe je hotechhe bhul,
Kothakar olikul   gunjare kothay
E nahe ki brindaban,    kotha sei chandranan,
Oi ki nupurdhwoni,    bonopathe shuna jaay.
Eka esechhi bone bosi,    pito dhara pare khosi,
Songori je mukhoshashi     paran mojilo soi.
Ekbar raadhe raadhe    daak bnaashi monosaadhe -
Aaji e modhur chnaade    modhur jaamini bhaay.
Kotha se bidhura baala -   molinmaalotimaala,
Hridaye birahojwaala,    e nishi pohay haay.
Kobi je holo aakul,    eki re bidhir bhul,
Mothuray keno phul   phutechhe aaji lo soi.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“বাঁশরি বাজাতে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“বাঁশরি বাজাতে” গানটি শুরু হয়:

বাঁশরি বাজাতে চাহি, বাঁশরি বাজিল কই।
বিহরিছে সমীরণ, কুহরিছে পিকগণ,
মথুরার উপবন কুসুমে সাজিল
ওই। বিকচ বকুলফুল দেখে যে হতেছে ভুল,

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“বাঁশরি বাজাতে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“বাঁশরি বাজাতে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“বাঁশরি বাজাতে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“বাঁশরি বাজাতে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান