বেঁধেছ প্রেমের

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

বেঁধেছ প্রেমের পাশে ওহে প্রেমময়। তব
প্রেম লাগি দিবানিশি জাগি ব্যাকুলহৃদয়॥
তব প্রেমে কুসুম হাসে, তব প্রেমে চাঁদ বিকাশে,
প্রেমহাসি তব উষা নব নব,
প্রেমে-নিমগণ নিখিল নীরব,
তব প্রেম-তরে ফিরে হা হা ক’রে উদাসী মলয়॥
আকুল প্রাণ মম ফিরিবে না সংসারে,
ভুলেছে তোমারি রূপে নয়ন আমারি।
জলে স্থলে গগনতলে তব সুধাবাণী সতত উথলে—
শুনিয়া পরান শান্তি না মানে,
ছুটে যেতে চায় অনন্তেরই পানে,
আকুল হৃদয় খোঁজে বিশ্বময় ও প্রেম-আলয়॥

Transliteration in English

Bnedhechho premero paashe ohey premomoy.
Tabo prem laagi dibaanishi jaagi byakulohriday.
Tabo preme kusum haase, tabo preme chnaad bikaashe
Premohaasi tabo usha nabo nabo,
Preme-nimagano nikhilo nirabo,
Tabo prem-tare phire ha ha kare udaasi malay.
Aakul praan mamo phiribe na songsare,
Bhulechhe tomaari rupe nayon aamari.
Jale sthale    gagontole tabo sudhabaani satato utthale -
Shuniya poraan shaanti naa maane,
Chhute jete chaay anonteri paane,
Aakul hriday    khnoje biswamoy    o prem-aalay.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“বেঁধেছ প্রেমের” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“বেঁধেছ প্রেমের” গানটি শুরু হয়:

বেঁধেছ প্রেমের পাশে ওহে প্রেমময়। তব
প্রেম লাগি দিবানিশি জাগি ব্যাকুলহৃদয়॥
তব প্রেমে কুসুম হাসে, তব প্রেমে চাঁদ বিকাশে,
প্রেমহাসি তব উষা নব নব,

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“বেঁধেছ প্রেমের” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“বেঁধেছ প্রেমের” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“বেঁধেছ প্রেমের” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“বেঁধেছ প্রেমের” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান