বলেছিলে তুমি তীর্থে আসিবে
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
বলেছিলে তুমি তীর্থে আসিবে
আমার তনুর তীরে ।
তুমি আসিলে না ,
আশার সূর্য ডুবিল সাগর – নীরে ।।
চলে যাই যদি চিরদিন মনে ,
তোমার সে কথা রহিবে স্মরণে ,
শুধু সেই কথা শোনার লাগিয়া হয়ত আসিব ফিরে ।।
শুধু সেই আশে হয়ত এ তনু মরণে হবে না লীন
পথ চেয়ে চেয়ে তব নাম গেয়ে বাজাব বিরহ-বীণ ।
হের গো আমার যাবার সময় হ’ল ,
তোমার সে কথা মিথ্যা হবে না বল ,
কোন শুভক্ষণে নিমেষের তরে জড়াবে কন্ঠ ঘিরে ।।
Transliteration in English
balechile tumi tirthe asibe amar tanur tire । tumi asile na , ashar surj dubil sagar – nire ।। chale jai jadi chirdin mane , tomar se katha rahibe smarne , shudhu sei katha shonar lagiya hayat asib phire ।। shudhu sei ashe hayat e tanu marne habe na lin path cheye cheye tab nam geye bajab birah-bin । her go amar jabar samay h’l , tomar se katha mithja habe na bal , kon shubhakshne nimesher tare jarabe kanth ghire ।।
উৎস ও যাচাই
এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“বলেছিলে তুমি তীর্থে আসিবে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
বলেছিলে তুমি তীর্থে আসিবেআমার তনুর তীরে ।তুমি আসিলে না , আশার সূর্য ডুবিল সাগর – নীরে ।।
চলে যাই যদি চিরদিন মনে ,তোমার সে কথা রহিবে স্মরণে ,শুধু সেই কথা শোনার লাগিয়া হয়ত আসিব ফিরে ।।
শুধু সেই আশে হয়ত এ তনু মরণে হবে না লীনপথ চেয়ে চেয়ে তব নাম গেয়ে বাজাব বিরহ-বীণ ।হের গো আমার যাবার সময় হ’ল ,তোমার সে কথা মিথ্যা হবে না বল ,কোন শুভক্ষণে নিমেষের তরে জড়াবে কন্ঠ ঘিরে ।।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।