বুলবুলি নীরব নার্গিস বনে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
বুলবুলি নীরব নার্গিস বনে
ঝরা বন গোলাপের বিলাপ শুনে ।।
শিরাজের নওরোজে ফাল্গুন মাসে
যেন তার প্রিয়ার সমাধির পাশে
তরুন ইরান কবি কাঁদে নিরজনে ।।
উদাসীন আকাশ থির হয়ে আছে
জল ভরা মেঘ লয়ে বুকের মাঝে ।
সাকীর শারাবের পিয়ালার পরে
সকরুন অশ্রুর বেলফুল ঝরে
চেয়ে আছে ভাঙ্গা চাঁদ মলিন আননে ।।
Transliteration in English
bulbuli nirab nargis bane jhara ban golaper bilap shune ।। shirajer naoroje phalgun mase jen tar priyar samadhir pashe tarun iran kabi kade nirajne ।। udasin akash thir haye ache jal bhara megh laye buker majhe । sakir sharaber piyalar pare sakrun oshrur belphul jhare cheye ache bhangga chad malin anne ।।