চাঁদে চাঁদে চন্দ্রগ্রহন হয়
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
চাঁদে চাঁদে চন্দ্রগ্রহন হয়
সে চাঁদের উদ্দেশ জানে রসিক মহাশয়।।
চাঁদের রাহু চাঁদের গ্রহন
সে বড় করণ কারণ।
বেদ পড়ে তার ভেধ অন্বেষণ পাবে কোথায়।।
রবি শশী বিমুখ থাকে
মাস অন্তে সুদৃষ্টি দেখে।
মহাযোগ সেই গ্রহনযোগে
বলতে লাগে ভয়।।
কখন রাহু রূপ ধরে
কোন চাঁদে কোন চন্দ্র ঘেরে।
লালন কয় স্বরূপ দ্বারে দেখলে দেখা যায়।।
Transliteration in English
chade chade chandragrahan hay se chader uddesh jane rasik mahashay।। chader rahu chader grahan se bar karan karan। bed pare tar bhedh onbeshan pabe kothay।। rabi shashi bimukh thake mas onte sudrishti dekhe। mahajog sei grahanjoge balte lage bhay।। kakhan rahu rup dhare kon chade kon chandr ghere। lalan kay sbarup dbare dekhle dekha jay।।