ছেলে আমার আমেরিকায়, মেয়ে কানাডায়
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
Chele Amar Americai, Meye Kanaday
ছেলে আমার আমেরিকায়, মেয়ে কানাডায়
সম্ভ্রম / কথা- শ ম রফিক
Chele Amar Americai, Meye Kanaday
ছেলে আমার আমেরিকায়, মেয়ে কানাডায়
আমি একা থাকি দেশে, স্বজন কেহ নাই(×২)
সারি সারি ঘর সাজানো , আসবাব দামী দামী
সেই বাড়িতে থাকি এখন, একমাত্র আমি
হোক না সেটা নিজের বাড়ি কিংবা বৃদ্ধাশ্রম
নিজের দেশে আছি বেঁচে এটাই সম্ভ্রম ।
ইঞ্জিনিয়ার ছেলেমেয়ে থাকতো যদি দেশে
কি আর হতো,কেটে যেতো ওদের জীবন হেসে ×২
পরের দেশে আছে নাকি ওরা ভীষণ সুখে
সওদাগরি নৌকার মতো বেড়ায় ভেসে ভেসে,
একা থাকি সামনে দেখি সময় অতি কম
নিজের দেশে আছি বেঁচে এটাই সম্ভ্রম ।।
মোবাইলে হয় না কথা, অনেক ব্যস্ত ওরা
আকাশ ছোঁয়া স্বপ্ন ওদের, স্বপ্ন দুচোখ ভরা
আমার দেখাশুনা এখন করে কাজের লোকে
একলা ঘরে শুয়ে থাকি ঘুম আসে না চোখে
জেগে জেগে স্বপ্ন দেখি কবে সেদিন আসে
ছেলে মেয়ে নাতি পুতি আমার চারিপাশে
ঘরে ঘরে জ্বলছে আলো বিভিন্ন রকম
নিজের দেশে আছি বেঁচে এটাই সম্ভ্রম ।।
পোষা বিড়াল ময়না পাখি আমার অনেক ভক্ত
আমিই বা আর কদিন আছি, মন করেছি শক্ত
মা যে তোদের গেছে চলে বছর পাঁচেক হলো
তাড়াতাড়ি যেতে পারি বিধি মুখ তোলো
মারা গেলে ভিডিও কলে দেখিস মরা মুখ
কাঁধে নেবে মাটি দেবে আশে পাশের লোক
মন খারাপ করবি না তোরা, কাঁদবি না একদম
নিজের দেশে মাটি হবো এটাই সম্ভ্রম ।।
Transliteration in English
sambhram / katha- sh m raphik Chele Amar Americai, Meye Kanaday chele amar amerikay, meye kanaday ami eka thaki deshe, sbajan keh nai(×2) sari sari ghar sajano , asbab dami dami sei barite thaki ekhan, ekmatr ami hok na seta nijer bari kingba briddhashram nijer deshe achi beche etai sambhram । injiniyar chelemeye thakto jadi deshe ki ar hato,kete jeto oder jiban hese ×2 parer deshe ache naki ora bhishan sukhe saodagri noukar mato beray bhese bhese, eka thaki samne dekhi samay oti kam nijer deshe achi beche etai sambhram ।। mobaile hay na katha, onek bjast ora akash choa sbapn oder, sbapn duchokh bhara amar dekhashuna ekhan kare kajer loke ekla ghare shuye thaki ghum ase na chokhe jege jege sbapn dekhi kabe sedin ase chele meye nati puti amar charipashe ghare ghare jbalche alo bibhinn rakam nijer deshe achi beche etai sambhram ।। posha biral mayna pakhi amar onek bhakt amii ba ar kadin achi, man karechi shakt ma je toder geche chale bachar pachek halo taratari jete pari bidhi mukh tolo mara gele bhidio kale dekhis mara mukh kadhe nebe mati debe ashe pasher lok man kharap karbi na tora, kadbi na ekadam nijer deshe mati habo etai sambhram ।।