চেয়ো না সুনয়না
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
চেয়ো না সুনয়না
আর চেয়ো না এ নয়ন পানে ।
জানিতে নাই ক বাকী
সই ও আঁখি কি যাদু জানে ।।
একে ঐ চাউনি বাঁকা
সুর্মা – আঁকা , তায় ডাগর আঁখি ।
বধিতে তায় কেন সাধ
যে মরেছে এ আঁখি – বাণে ।।
কাননে হরিণ কাঁদে
সলিল ফাদে ঝুরছে শফরী,
বাঁকায়ে ভুরুর ধনু
ফুল – অতনু কুসুম শর হানে ।।
কুনাল কি পড়ল ধর
পীযুষ ভরা ঐ চাদো মুখে ,
কাদিছে নার্গিসের ফুল
লাল কপোলের কমল – বাগানে ।।
জ্বলিছে দিবস রাতি
মোমের বাতি রুপের দেওয়ালী ,
নিশিদিন তাই কি জ্বলি
পড়ছে গলি অঝর নয়ানে ।।
মিছে তুই কথার কাঁটায়
সুর বিধে হায় হার গাঁথিস কবি
বিকিয়ে যায় রে মালা
আয় নিরালা আখির দোকানে ।।
Transliteration in English
cheyo na sunayna ar cheyo na e nayan pane । janite nai k baki sai o akhi ki jadu jane ।। eke oi chauni baka surma – aka , tay dagar akhi । badhite tay ken sadh je mareche e akhi – bane ।। kanne harin kade salil phade jhurche shaphri, bakaye bhurur dhanu phul – otnu kusum shar hane ।। kunal ki paral dhar pijush bhara oi chado mukhe , kadiche nargiser phul lal kapoler kamal – bagane ।। jbaliche dibas rati momer bati ruper deoali , nishidin tai ki jbali parche gali ojhar nayane ।। miche tui kathar katay sur bidhe hay har gathis kabi bikiye jay re mala ay nirala akhir dokane ।।