চেয়ো না সুনয়না

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

চেয়ো না সুনয়না,
আর চেয়ো না এ নয়ন পানে।
জানিতে নাইকো বাকি,
সই ও আঁখি কি যাদু জানে।।

একে ঐ চাউনি বাঁকা,
সুর্মা আঁকা তাই ডাগর আঁখি রে,
বধিতে তা’য় কেন সাধ?
যে মরেছে ঐ আঁখির বাণে।

কাননে হরিণ কাঁদে
সলিল ফাঁদে ঝুরছে সফরি
বাঁকা এ ভুরুর ও তনু
ফুল অতনু কুসুম শোরহানে

জ্বলিছে দিবস রাতি,
মোমের বাতি রূপের দেওয়ালি,
নিশিদিন তাই কি জ্বলি’,
পড়ছ গলি’ অঝোর নয়ানে।

মিছে তুই কথার কাঁটায়,
সুর বিঁধে হায়,
হার গাঁথিস কবি।
বিকিয়ে যায় রে মালা,
আয় নিরালা আঁখির দোকানে।

Transliteration in English

cheyo na sunayna,
ar cheyo na e nayan pane।
janite naiko baki,
   sai o akhi ki jadu jane।।

eke oi chauni baka,
surma aka tai dagar akhi re,
badhite ta’y ken sadh?
je mareche oi akhir bane।

kanne harin kade
salil phade jhurche saphri
baka e bhurur o tanu
phul otnu kusum shorhane

jbaliche dibas rati,
momer bati ruper deoali,
nishidin tai ki jbali’,
parach gali’ ojhor nayane।

miche tui kathar katay,
sur bidhe hay,
har gathis kabi।
bikiye jay re mala,
ay nirala akhir dokane।