চাঁপার কলির তুলিকায়
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
চাঁপার কলির তুলিকায়, কাজল লেখায় শ্রীমতী শ্রীহরির ছবি আঁকে।
রাই ছবি আঁকে পটে গো, যারে হেরে নিতি গোঠে যেতে
যমুনার তটে গো, সে বংশী বাজায়ে মঞ্জির পায়ে
নাচে ছায়া বটে গো, রাই ছবি আঁকে পটে গো।
আঁকিয়া শ্যামের মূরতি আঁকিল না রাধা শ্রীচরণ ,
রাধা চরণ আঁকে না, তুলি তুলিয়া রাখে চরণ আঁকে না।
তখন ললিতা বলে- ‘রাধা! রাধা! রাধা!
তুই আঁকলি না কেন চরণ রাধা!’
‘জীবন মরণ যে চরণে বাঁধা, আঁকলি না কেন চরণ রাধা-
বিশ্বের ত্রাণ বৃন্দাবনের ধ্যানজ্ঞান ব্রজগোপী সাধা’-
‘আঁকলি না কেন চরণ রাধা’-!
তখন রাধা কেঁদে বলে- ‘ওগো ললিতা-
সখি আঁকিলে চরণ যাবে সে পালায়ে আমি হব পদদলিতা।
পলায়ে যাবে গো মথুরায়, আবার পালায়ে যাবে গো-
চির চপল সে মথুরায় আবার পালায়ে যাবে গো-
থাক লুকানো হৃদয়ে শ্রীচরণ।’
Transliteration in English
chapar kalir tulikay, kajal lekhay shrimti shrihrir chabi ake। rai chabi ake pate go, jare here niti gothe jete jamunar tate go, se bangshi bajaye manjir paye nache chaya bate go, rai chabi ake pate go। akiya shjamer murti akil na radha shricharan , radha charan ake na, tuli tuliya rakhe charan ake na। takhan lalita bale- ‘radha! radha! radha! tui akli na ken charan radha!’ ‘jiban maran je charne badha, akli na ken charan radha- bishber tran brindabner dhjangyan brajgopi sadha’- ‘akli na ken charan radha’-! takhan radha kede bale- ‘ogo lalita- sakhi akile charan jabe se palaye ami hab padadlita। palaye jabe go mathuray, abar palaye jabe go- chir chapal se mathuray abar palaye jabe go- thak lukano hridye shricharan।’