চলো যাই আনন্দের বাজারে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

চলো যাই আনন্দের বাজারে।

চিত্ত মন্দ তমঃ অন্ধ নিরঙ্গম রবে না রে।।

সুজনায় সুজনাতে সহজ প্রেম হয় সাধিতে
যাবি নিত্য ধামেতে প্রেম পদের বাসনা।।

প্রেমের গতি বিপরীতে সকলে জানে না
সেখানে কৃষ্ণপ্রেমের বেচাকেনা
অন্য বেচাকেনা নাইরে।।

সহস্র রাগের কারণ বাঁকা শ্যাম করলো ধারন
হইলো গৌর বরণ রাধার প্রেম সাধনে।

আনন্দে সানন্দে মিশে যোগ করে যেজনে
সে নিহেতু প্রেম অধর ধরা লালন কয় যেতে পারে।।

Transliteration in English

chalo jai annder bajare।

chitt mand tamah ondh niranggam rabe na re।।

sujnay sujnate sahaj prem hay sadhite
jabi nitj dhamete prem pader basna।।

premer gati biprite sakle jane na
sekhane krishnpremer bechakena
onj bechakena naire।।

sahasr rager karan baka shjam karlo dharan
hailo gour baran radhar prem sadhne।

annde sannde mishe jog kare jejne
se nihetu prem odhar dhara lalan kay jete pare।।