চলো যাই, চলো
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
চলো যাই, চলো, যাই চলো, যাই—
চলো পদে পদে সত্যের ছন্দে
চলো দুর্জয় প্রাণের আনন্দে।
চলো মুক্তিপথে,
চলো বিঘ্নবিপদজয়ী মনোরথে
করো ছিন্ন, করো ছিন্ন, করো ছিন্ন—
স্বপ্নকুহক করো ছিন্ন।
থেকো না জড়িত অবরুদ্ধ
জড়তার জর্জর বন্ধে।
বলো জয় বলো, জয় বলো, জয়—
মুক্তির জয় বলো ভাই॥
চলো দুর্গমদূরপথযাত্রী
চলো দিবারাত্রি,
করো জয়যাত্রা,
চলো বহি নির্ভয় বীর্যের বার্তা,
বলো জয় বলো, জয় বলো, জয়—
সত্যের জয় বলো ভাই॥
দূর করো সংশয়শঙ্কার ভার,
যাও চলি তিমিরদিগন্তের পার।
কেন যায় দিন হায় দুশ্চিন্তার দ্বন্দ্বে—
চলো দুর্জয় প্রাণের আনন্দে।
চলো জ্যোতির্লোকে
জাগ্রত চোখে—
বলো জয় বলো, জয় বলো,
জয়— বলো নির্মল জ্যোতির জয় বলো
ভাই॥ হও মৃত্যুতোরণ উত্তীর্ণ,
যাক, যাক ভেঙে যাক যাহা জীর্ণ।
চলো অভয় অমৃতময় লোকে,
অজর অশোকে,
বলো জয় বলো, জয় বলো, জয়—
অমৃতের জয় বলো ভাই॥
Transliteration in English
Chalo jaai chalo, jaai chalo, jaai chalo, jaai - Chalo pade pade sotyero chhande Chalo durjayo praanero aanonde Chalo muktipathe, Chalo bighnobipadojoyi monorathe Koro chhinno, koro chhinno, koro chhinno - Swapnokuhok karo chhinno. Theko na jorito aborudhho Jarotar jarjaro bondhe. Balo joy balo, joy balo, joy - Muktir joy balo bhaai. Chalo durgamoduropathojaatri Chalo dibaraatri, Karo joyojaatra, Chalo bohi nirbhoyo birjer baarta Balo joy balo, joy balo, joy - Sotyer joy balo bhaai. Dur karo sangshoyosankar bhaar, Jaao choli timirodigontero paar. Keno jaay din haay dushchintar dwande - Chalo durjayo praaner aanonde. Chalo jyotirloke Jaagroto chokhe - Balo joy balo, joy balo, joy - Balo nirmolo jyotir joy balo bhai. Haw mrityutoron uttirno, Jaak, jaak bhenge jaak jaaha jirno. Chalo abhoy amritomoy loke, Ajar ashoke, Balo joy balo, joy balo, joy - Amriter joy balo bhaai.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“চলো যাই, চলো” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
চলো যাই, চলো, যাই চলো, যাই—
চলো পদে পদে সত্যের ছন্দে
চলো দুর্জয় প্রাণের আনন্দে।
চলো মুক্তিপথে,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।