চল রে কাবার জিয়ারতে, চল নবীজীর দেশ
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
চল রে কাবার জিয়ারতে, চল নবীজীর দেশ।
দুনিয়াদারির লেবাস খুলে পর রে হাজীর বেশ।।
আওকাতে তোর থাকে যদি – আরফাতের ময়দান,
চল আরফাতের ময়দান,
এক জামাত হয় যেখানে ভাই নিখিল মুসলমান।
মুসলিম গৌরব দেখার যদি থাকে তোর খায়েশ।।
যেথায় হজরত হলেন নাজেল মা আমিনার ঘরে
খেলেছেন যার পথে-ঘাটে মক্কার শহরে, চল মক্কার শহরে –
সেই মাঠের ধূলা মাখবি যথা নবী চরাতেন মেষ।।
ক’রে হিজরত কায়েম হলেন মদিনায় হজরত – যে মদিনায় হজরত,
সেই মদিনা দেখবি রে চল, মিটবে রে তোর প্রানের হসরত;
সেথা নবীজীর ঐ রওজাতে তোর আরজি করবি পেশ।।
চল রে কাবার জিয়ারতে
তাল : কাহার্বা
Transliteration in English
chal re kabar jiyarte, chal nabijir desh। duniyadarir lebas khule par re hajir besh।। aokate tor thake jadi – arphater maydan, chal arphater maydan, ek jamat hay jekhane bhai nikhil musalman। muslim gourab dekhar jadi thake tor khayesh।। jethay hajarat halen najel ma aminar ghare khelechen jar pathe-ghate makkar shahre, chal makkar shahre – sei mather dhula makhbi jatha nabi charaten mesh।। k’re hijarat kayem halen madinay hajarat – je madinay hajarat, sei madina dekhbi re chal, mitbe re tor praner hasarat; setha nabijir oi raojate tor arji karbi pesh।। chal re kabar jiyarte tal : kaharba
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“চল রে কাবার জিয়ারতে, চল নবীজীর দেশ” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।