ডাকতে তোমায় পারি যদি আড়াল থাকতে পারবে না
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
ডাকতে তোমায় পারি যদি আড়াল থাকতে পারবে না
এখন আমি ডাকি তোমায় তখন তুমি ছাড়বে না।। .
যদি দেখা না পাই কভু-
সে দোষ তোমার নহে প্রভু
সে সাধনায় আমারি হার জানি তুমি ছাড়বে না।।
বহু লোকের চিন্তাতে মোর বহু দিকে মন যে ধায়,
জানি জানি, অভিমানী পাইনে আজ তাই তোমায়।
বিশ্ব, ভুবন ভুলে যেদিন
তোমার ধ্যানে হব বিলীন,
সেদিন আমার বক্ষ হতে চরণ তোমার কাড়বে না।।
Transliteration in English
dakte tomay pari jadi aral thakte parbe na
ekhan ami daki tomay takhan tumi charbe na।। .
jadi dekha na pai kabhu-
se dosh tomar nahe prabhu
se sadhnay amari har jani tumi charbe na।।
bahu loker chintate mor bahu dike man je dhay,
jani jani, obhimani paine aj tai tomay।
bishb, bhuban bhule jedin
tomar dhjane hab bilin,
sedin amar baksh hate charan tomar karbe na।।