ডেকে ডেকে কেন তারে ভাঙালি ঘুমের ঘোর
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
ডেকে ডেকে কেন তারে ভাঙালি ঘুমের ঘোর
কেন ভাঙালি
স্বপনে মোর এসেছিল, সখি, স্বপন কুমার মনচোর
কেন ভাঙালি ঘুমের ঘোর॥
সে যেন লো পাশে ব’সে কহিল হেসে হেসে
‘যাব না আর পরদেশে, সখি, মোছ মোছ আঁখিলোর’॥
দেখালো তার হৃদয় খুলি’, কহিল : ‘হের প্রিয়ে
তোমার অধিক ব্যথা হেথায় তোমারে ব্যথা দিয়ে।’
জানি না মোর হিয়ার চেয়েও অধিক ক্ষত তার হৃদয়
সে হৃদয়ে আমার ছবি, সকল হিয়া আমি-ময়।
তাহার জীবন-মালারি মাঝে, সখি, আমি যেন সোনার ডোর॥
আমি কহিনু, বুঝেছি সখা তোমার এ দুখ দেওয়ার ছল,
ভালোবাসার ফুল না শুকায় তুমি তাই চাহ মোর চোখেরই জল’।
জেগে দেখি কেঁদে কেঁদে, সখি, ভিজেছে বুকের আঁচল॥
Transliteration in English
deke deke ken tare bhangali ghumer ghor
ken bhangali
sbapne mor esechil, sakhi, sbapan kumar manchor
ken bhangali ghumer ghor॥
se jen lo pashe b’se kahil hese hese
‘jab na ar pardeshe, sakhi, moch moch akhilor’॥
dekhalo tar hriday khuli’, kahil : ‘her priye
tomar odhik bjatha hethay tomare bjatha diye।’
jani na mor hiyar cheyeo odhik kshat tar hriday
se hridye amar chabi, sakal hiya ami-may।
tahar jiban-malari majhe, sakhi, ami jen sonar dor॥
ami kahinu, bujhechi sakha tomar e dukh deoar chal,
bhalobasar phul na shukay tumi tai chah mor chokherai jal’।
jege dekhi kede kede, sakhi, bhijeche buker achal॥