ধন্য ধন্য বলি তারে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
ধন্য ধন্য বলি তারে ।
বেঁধেছে এমন ঘর
শূন্যের উপর পোস্তা করে।।
ঘরের সবে মাত্র একটি খুঁটি
খুঁটির গোড়ায় নাইকো মাটি।
কিসে ঘর রবে খাঁটি
ঝড়ি তুফান এলে পরে।।
ঘরের মূলাধার কুঠুরি নয়টা
তার উপরে চিলেকোঠা।
তাহে এক পাগলা বেটা
বসে একা একেশ্বরে।।
ঘরের উপর নিচে সারি সারি
সাড়ে নয় দরজা তারি।
লালন কয় যেতে পারি
কোন দরজা খুলে ঘরে।।
Transliteration in English
dhanj dhanj bali tare ।
bedheche eman ghar
shunjer upar posta kare।।
gharer sabe matr ekti khuti
khutir goray naiko mati।
kise ghar rabe khati
jhari tuphan ele pare।।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
gharer muladhar kuthuri nayta
tar upre chilekotha।
tahe ek pagla beta
base eka ekeshbre।।
gharer upar niche sari sari
sare nay darja tari।
lalan kay jete pari
kon darja khule ghare।।