দিব্যজ্ঞানে দেখ রে মনুরায়

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

দিব্যজ্ঞানে দেখ রে মনুরায়।

ঝরার খালে বাঁধ বাঁধিলে
রূপের পুলক ঝলক দেয়।।

পূর্বদিকে রত্নবেদী ডালিম্বের পুষ্পজ্যোতি
তাহে খেলছে রূপ আকৃতি
বিজলী চটকের ন্যায়।।

তথায় ক্ষীরোদ রসে
অখন্ড শিখর ভাসে।

রত্নবেদীর ঊর্ধ্ব পাশে
কিশোর কিশোরী রাই।।

শ্রীরূপ আশ্রিত যারা
সব খবরে জবর তারা।

লালন বলে অধর ধরা
ফাঁদ পেতে ত্রিবেনী রয়।।

Transliteration in English

dibjgyane dekh re manuray।

jharar khale badh badhile
ruper pulak jhalak dey।।

purbdike ratnbedi dalimber pushpjjoti
tahe khelche rup akriti
bijli chatker njay।।

tathay kshirod rase
okhand shikhar bhase।

ratnbedir urdhb pashe
kishor kishori rai।।

shrirup ashrit jara
sab khabre jabar tara।

lalan bale odhar dhara
phad pete tribeni ray।।