দিনের সকল কাজের মাঝে তোমায় মনে পড়ে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
দিনের সকল কাজের মাঝে তোমায় মনে পড়ে।
কাজ ভুলে যাই (আমি), মন চ’লে যায় সুদূর দেশান্তরে।। .
তুলসী তলায় দীপ জ্বালিয়ে
দূর আকাশে রই তাকিয়ে,
সাঁঝের ঝরা ফুলের মতো অশ্রু বারি ঝরে।।
আঁধার রাতে বাতায়নে একলা ব’সে থাকি,
চাঁদকে শুধায় তোমার কথা ঘুমহারা মোর আঁখি।
প্রভাত বেলায় গভীর ব্যথায়
মন কেঁদে কয় তুমি কোথায়,
শূন্য লাগে এ তিন ভুবন প্রিয় তোমার তরে।।
Transliteration in English
diner sakal kajer majhe tomay mane pare। kaj bhule jai (ami), man ch’le jay sudur deshantre।। . tulsi talay dip jbaliye dur akashe rai takiye, sajher jhara phuler mato oshru bari jhare।। adhar rate batayne ekla b’se thaki, chadke shudhay tomar katha ghumhara mor akhi। prabhat belay gabhir bjathay man kede kay tumi kothay, shunj lage e tin bhuban priy tomar tare।।