দুটি প্রাণ এক
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
দুটি প্রাণ এক ঠাই তুমি তো এনেছ ডাকি,
শুভকার্যে জাগিতেছে তোমার প্রসন্ন আঁখি। এ
জগতচরাচরে বেঁধেছ যে প্রেমডোরে সে
প্রেমে বাঁধিয়া দোঁহে স্নেহছায়ে রাখো ঢাকি। তোমারি
আদেশ লয়ে সংসারে পশিবে দোঁহে,
তোমারি আশিস বলে এড়াইবে মায়ামোহে।
সাধিতে তোমার কাজ দুজনে চলিবে আজ,
হৃদয়ে মিলাবে হৃদি তোমারে হৃদয়ে রাখি।
Transliteration in English
Duti praan ek thhnaai tumi to enechho daaki, Shubhokaarje jaagitechhe tomar prosanno aankhi. E jagotcharachare bendhechho je premodore Se preme bnaadhiya dnohe snehochhaaye raakho dhaaki. Tomari aadesh loye songsare poshibe dnohe, Tomari aashish bale eraaibe maayamohe. Saadhite tomar kaaj dujane cholibe aaj, Hridaye milaabe hridi tomar hridaye raakhi.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“দুটি প্রাণ এক” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
দুটি প্রাণ এক ঠাই তুমি তো এনেছ ডাকি,
শুভকার্যে জাগিতেছে তোমার প্রসন্ন আঁখি। এ
জগতচরাচরে বেঁধেছ যে প্রেমডোরে সে
প্রেমে বাঁধিয়া দোঁহে স্নেহছায়ে রাখো ঢাকি। তোমারি
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।