এবেলা ডাক পড়েছে
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
এবেলা ডাক পড়েছে কোন্খানে
ফাগুনের ক্লান্ত ক্ষণের শেষ
গানে। সেখানে স্তব্ধ বীণার তারে তারে সুরের খেলা ডুব সাঁতারে—
সেখানে চোখ মেলে যার পাই নে দেখা
তাহারে মন জানে গো মন জানে। এ
বেলা মন যেতে চায় কোন্খানে
নিরালায় লুপ্ত পথের সন্ধানে।
সেখানে মিলনদিনের ভোলা হাসি লুকিয়ে বাজায় করুণ-বাঁশি,
সেখানে যে কথাটি হয় নি বলা সে কথা রয় কানে গো রয় কানে।
Transliteration in English
Ebela daak porechhe konkhaane Phaaguner klaanto khoner shesh gaane. Sekhane stabdho binar taare taare surer khela dubsnatare - Sekhane chokh mele jaar paai ne dekha Taahare mon jaane go, mon jaane. Ebela mon jete chaay konkhane. Niralay lupto pather sandhane. Sekhane milonodiner bhola haashi lukiye baajay korun bnaashi, Sekhane je kathata hoy ni bala se katha roy kaane go, roy kaane.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“এবেলা ডাক পড়েছে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
এবেলা ডাক পড়েছে কোন্খানে
ফাগুনের ক্লান্ত ক্ষণের শেষ
গানে। সেখানে স্তব্ধ বীণার তারে তারে সুরের খেলা ডুব সাঁতারে—
সেখানে চোখ মেলে যার পাই নে দেখা
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।