এবার বুঝেছি সখা

দেখা হয়েছে: 5

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

এবার বুঝেছি সখা, এ খেলা কেবলই খেলা—
মানবজীবন লয়ে এ কেবলই অবহেলা।
তোমারে নহিলে আর ঘুচিবে না হাহাকার—
কী দিয়ে ভুলায়ে রাখো, কী দিয়ে কাটাও বেলা।
বৃথা হাসে রবিশশী, বৃথা আসে দিবানিশি—
সহসা পরান কাঁদে শূন্য হেরি দিশি দিশি।
তোমারে খুঁজিতে এসে কী লয়ে রয়েছি শেষে—
ফিরি গো কিসের লাগি এ অসীম মহামেলা।

Transliteration in English

Ebaar bhujhechhi sakha,   e khela kebal-i khela -
Maanabojibano loye    e kebal-i abohela.
Tomare nohile aar ghuchibe na haahakar -
Ki diye bhulaye raakho, ki diye kaatao bela.
Britha haase robishoshi,   britha aase dibanishi -
Sahosa parano knaade   shunyo heri dishi dishi.
Tomare khnujite ese    ki loye royechhi sheshe -
Phiri go kisero laagi   e asimo mahamela.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“এবার বুঝেছি সখা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“এবার বুঝেছি সখা” গানটি শুরু হয়:

এবার বুঝেছি সখা, এ খেলা কেবলই খেলা—
বহেলা।
তোমারে নহিলে আর ঘুচিবে না হাহাকার—
কী দিয়ে ভুলায়ে রাখো, কী দিয়ে কাটাও বেলা।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“এবার বুঝেছি সখা” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“এবার বুঝেছি সখা” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“এবার বুঝেছি সখা” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“এবার বুঝেছি সখা” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান