এই দেশেতে এই সুখ হলো
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
এই দেশেতে এই সুখ হলো
আবার কোথায় যাই না জানি।
পেয়েছি এক ভাঙ্গা তরী
জনম গেল সেচতে পানি।।
আর কিরে এই পাপীর ভাগ্যে
দয়াল চাঁদের দয়া হবে।
আমার দিন এই হালে যাবে
বাইয়ে পাপের তরনী।।
আমি বা কার কে বা আমার
প্রাপ্ত বস্তু ঠিক নাহি তার।
বৈদিক মেঘে ঘোর অন্ধকার
উদয় হয় না দিনমণি।।
কার দোষ দিবো এই ভুবনে
হীন হয়েছি ভজন বিনে।
লালন বলে কতদিনে
পাবো সাঁইয়ের চরণ দুখানি।।
Transliteration in English
ei deshete ei sukh halo abar kothay jai na jani। peyechi ek bhangga tari janam gel sechte pani।। ar kire ei papir bhagje dayal chader daya habe। amar din ei hale jabe baiye paper tarni।। ami ba kar ke ba amar prapt bastu thik nahi tar। boidik meghe ghor ondhkar uday hay na dinamni।। kar dosh dibo ei bhubne hin hayechi bhajan bine। lalan bale katdine pabo saiyer charan dukhani।।