এই অবেলায় তোমারি আকাশে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
Ei Obelay Tomari Akashe Lyrics
এই অবেলায় তোমারি আকাশে
Ei Obelay Tomari Akashe Lyrics
এই অবেলায়, তোমারি আকাশে,
নিরব আপোষে ভেসে যায়,
সেই ভীষন শীতল ভেজা চোখ
কখনো দেখাইনি তোমায়।
কেউ কোথাও ভালো নেই, যেন সেই,
কতকাল আর হাতে হাত অবেলায়?
কতকাল আর ভুল অবসন্ন বিকেলে
ভেজা চোখ দেখাইনি তোমায়।
সেই কবেকার ভায়োলিন,
বেজে যায় কতদিন,
প্রানে চাপা ঢেউ, দেখেনি আর কেউ।
কখনো অভিমান, অবাধ্য পিছুটানে
জানিনা কি কষ্টে এই অবেলায়
তবুও নির্বাসন বাসর সাজিয়ে,
ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায়।
ঘুনে খাওয়া মেঘে
কালো হয়ে যায় হৃদয় যখন,
একা একা শুধু অকারণেই
ঝরে বৃষ্টি এমন।
আজও তাই,
অবাক রঙে এঁকে যাই,
সাদাকালো রঙ মাখা ফানুসের মুহুর্ত রাঙাই
ভীষণ কালো মেঘ,
পুড়ে ছাই আবেগে আজও তাই
অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই।
এই সন্ধ্যায়, দুচোখ সাগরে,
বুকের পাঁজড়ে ভেসে যায়,
অবাক জোছনায় লুকিয়ে রেখেছি
ভেজা চোখ দেখাইনি তোমায়
Transliteration in English
Ei Obelay Tomari Akashe Lyrics ei obelay, tomari akashe, nirab aposhe bhese jay, sei bhishan shital bheja chokh kakhno dekhaini tomay। keu kothao bhalo nei, jen sei, katkal ar hate hat obelay? katkal ar bhul obasann bikele bheja chokh dekhaini tomay। sei kabekar bhayolin, beje jay katdin, prane chapa dheu, dekheni ar keu। kakhno obhiman, obadhj pichutane janina ki kashte ei obelay tabuo nirbasan basar sajiye, thote chepe dhara thak bhalobasay। ghune khaoa meghe kalo haye jay hriday jakhan, eka eka shudhu okarnei jhare brishti eman। ajao tai, obak range eke jai, sadakalo rang makha phanuser muhurt rangai bhishan kalo megh, pure chai abege ajao tai obak jochnay pora chokh tabuo sajai। ei sandhjay, duchokh sagre, buker pajre bhese jay, obak jochnay lukiye rekhechi bheja chokh dekhaini tomay