এই পদ্মা এই মেঘনা এই যমুনা
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
~~এই পদ্মা এই মেঘনা এই যমুনা~~
গীতিকার ও সুরকার – আবু জাফর
কণ্ঠশিল্পী – ফরিদা পারভীন ও আবু জাফর
Ei Padma Ei Meghna Ei Jamuna Lyrics
এই পদ্মা এই মেঘনা এই যমুনা, সুরমা নদী তটে
আমার রাখাল মন গান গেয়ে যায়
এই আমার দেশ এই আমার প্রেম।
আনন্দ বেদনায় মিলনও বিরহ সংকটে
কত আনন্দ বেদনায় মিলনও বিরহ সংকটে।
এই মধুমতি ধানসিড়ি নদীর তীরে
নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে ।।
এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে।
আনন্দ বেদনায় মিলনও বিরহ সংকটে
কত আনন্দ বেদনায় মিলনও বিরহ সংকটে।
এই পদ্মা এই মেঘনা এই হাজার নদীর অববাহিকায়
এখানে রমনীগুলো নদীর মত
নদীও নারীর মত কথা কয়।
এই অবারিত সবুজের প্রানটা ছুঁয়ে
নির্ভয়ে নীল আকাশ বক্ষে নিয়ে
যেন হৃদয়ের ভালবাসা হৃদয়ে ফোটে।
আনন্দ বেদনায় মিলনও বিরহ সংকটে
কত আনন্দ বেদনায় মিলনও বিরহ সংকটে।
Transliteration in English
~~ei padma ei meghna ei jamuna~~ gitikar o surkar – abu japhar kanthshilpi – pharida parbhin o abu japhar Ei Padma Ei Meghna Ei Jamuna Lyrics ei padma ei meghna ei jamuna, surma nadi tate amar rakhal man gan geye jay ei amar desh ei amar prem। anand bednay milanao birah sangkte kat anand bednay milanao birah sangkte। ei madhumti dhansiri nadir tire nijeke hariye jen pai phire phire ।। ek nil dheu kabitar prachchad pate। anand bednay milanao birah sangkte kat anand bednay milanao birah sangkte। ei padma ei meghna ei hajar nadir obbahikay ekhane ramnigulo nadir mat nadio narir mat katha kay। ei obarit sabujer pranta chuye nirbhye nil akash bakshe niye jen hridyer bhalbasa hridye phote। anand bednay milanao birah sangkte kat anand bednay milanao birah sangkte।