এই শিকল পরা ছল

দেখা হয়েছে: 1

Bangla Lyrics

এই শিকল পরা ছল মোদের এ শিকল-পরা ছল
এই শিকল পরেই শিকল তোদের কর্‌ব রে বিকল।।

তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়,
ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন-ভয়।
এই বাঁধন প’রেই বাঁধন-ভয়কে করবো মোরা জয়,
এই শিকল-বাঁধা পা নয় এ শিকল-ভাঙ্গা কল।।

তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে কর্‌ছ বিশ্ব গ্রাস,
আর ত্রাস দেখিয়েই কর্‌বে ভাবছো বিধির শক্তি হ্রাস।।
সেই ভয়-দেখানো ভূতের মোরা করব সর্বনাশ,
এবার আন্‌বো মাভৈঃ-বিজয়-মন্ত্র বল-হীনের বল।।

তোমরা ভয় দেখিয়ে কর্‌ছ শাসন, জয় দেখিয়ে নয়;
সেই ভয়ের টুটিই ধর্‌ব টিপে, কর্‌ব তারে লয়।
মোরা আপনি ম’রে মরার দেশে আন্‌ব বরাভয়,
মোরা ফাঁসি প’রে আন্‌ব হাসি মৃত্যু-জয়ের ফল।।

ওরে ক্রন্দন নয় বন্ধন এই শিকল-ঝঞ্ঝনা,
এ যে মুক্ত-পথের অগ্রদূতের চরণ বন্দনা!
এই লাঞ্জিতেরাই অত্যাচারকে হান্‌ছে লাঞ্জনা,
মোদের অস্থি দিয়েই জ্বল্‌বে দেশে আবার বজ্রানল।।

Transliteration in English

ei shikal para chal moder e shikal-para chal
ei shikal parei shikal toder karb re bikal।।

toder bandh karay asa moder bandi hate nay,
ore kshay karte asa moder sabar badhan-bhay।
ei badhan p’rei badhan-bhayke karbo mora jay,
ei shikal-badha pa nay e shikal-bhangga kal।।

tomra bandh gharer bandhnite karch bishb gras,
ar tras dekhiyei karbe bhabcho bidhir shakti hras।।
sei bhay-dekhano bhuter mora karab sarbnash,
ebar anbo mabhoih-bijay-mantr bal-hiner bal।।

tomra bhay dekhiye karch shasan, jay dekhiye nay;
sei bhayer tutii dharb tipe, karb tare lay।
mora apni m’re marar deshe anb barabhay,
mora phasi p’re anb hasi mritju-jayer phal।।

ore krandan nay bandhan ei shikal-jhanjhna,
e je mukt-pather ogrduter charan bandna!
ei lanjiterai otjacharke hanche lanjna,
moder osthi diyei jbalbe deshe abar bajranal।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“এই শিকল পরা ছল” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।