এখন আর ভাবলে কি হবে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
এখন আর ভাবলে কি হবে।
কীর্তিকর্মার লেখাপড়া আর কি ফিরিবে।।
তুষে যদি কেউ পাড় দেয়
তাতে কি আর চাল বাহির হয়।
মন যদি হয় তুষের ন্যায় বস্তুহীন ভবে।।
কর্পূর উড়ে হাওয়ায় যেমন
গোলমরিচ মিশায় তার কারন।
মন যদি হয় গোলমরিচ মতন বস্তু কেন যাবে।।
হাওয়ার চিড়ে, কথার দধি
ফলার হচ্ছে নিরবধি।
লালন বলে যার যার প্রাপ্তি
কেন না পাবে।।
Transliteration in English
ekhan ar bhable ki habe।
kirtikrmar lekhapra ar ki phiribe।।
tushe jadi keu par dey
tate ki ar chal bahir hay।
man jadi hay tusher njay bastuhin bhabe।।
karpur ure haoay jeman
golamrich mishay tar karan।
man jadi hay golamrich matan bastu ken jabe।।
haoar chire, kathar dadhi
phalar hachche nirabdhi।
lalan bale jar jar prapti
ken na pabe।।