এলো শ্যামল কিশোর তমাল-ডালে বাঁধে ঝুলনা
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
এলো শ্যামল কিশোর তমাল-ডালে বাঁধে ঝুলনা।
সুনীল শাড়ি পরো ব্রজনারী পরো নব নীপ-মালা অতুলনা।।
ডাগর চোখে কাজল দিও,
আকাশী রং প’রো উত্তরীয়,
নব-ঘন-শ্যামের বসিয়া বামে দুলে দুলে ব’রলা, ‘বঁধু, ভুলো না’।।
নৃত্য-মুখর আজি মেঘলা দুপুর,
বৃষ্ট্রির নূপুর বাজে টুপুর টুপুর।
বাদল-মেঘের তালে বাজিছে বেণু,
পান্ডুর হ’ল শ্যাম মাখি’ কেয়া-রেণু,
বাহুতে দোলনায় বাঁধিবে শ্যামরায় ব’লো, ‘হে শ্যাম, এ বাঁধন খুলো না’।।
Transliteration in English
elo shjamal kishor tamal-dale badhe jhulna। sunil shari paro brajnari paro nab nip-mala otulna।। dagar chokhe kajal dio, akashi rang p’ro uttriy, nab-ghan-shjamer basiya bame dule dule b’rala, ‘badhu, bhulo na’।। nritj-mukhar aji meghla dupur, brishtrir nupur baje tupur tupur। badal-megher tale bajiche benu, pandur h’l shjam makhi’ keya-renu, bahute dolnay badhibe shjamray b’lo, ‘he shjam, e badhan khulo na’।।