অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না।
এবার হৃদয়-মাঝে লুকিয়ে বোসো, কেউ জানবে না, কেউ বলবে না॥
বিশ্বে তোমার লুকোচুরি, দেশ-বিদেশে কতই ঘুরি–
এবার বলো আমার মনের কোণে দেবে ধরা, ছলবে না॥
জানি আমার কঠিন হৃদয় চরণ রাখার যোগ্য সে নয়–
সখা, তোমার হাওয়া লাগলে হিয়ায় তবু কি প্রাণ গলবে না?
নাহয় আমার নাই সাধনা–ঝরলে তোমার কৃপার কণা
তখন নিমেষে কি ফুটবে না ফুল, চকিতে ফল ফলবে না?।
Transliteration in English
oman aral diye lukiye gele chalbe na।
ebar hriday-majhe lukiye boso, keu janbe na, keu balbe na॥
bishbe tomar lukochuri, desh-bideshe katai ghuri–
ebar balo amar maner kone debe dhara, chalbe na॥
jani amar kathin hriday charan rakhar jogj se nay–
sakha, tomar haoa lagle hiyay tabu ki pran galbe na?
nahay amar nai sadhna–jharle tomar kripar kana
takhan nimeshe ki phutbe na phul, chakite phal phalbe na?।