এসো দয়াল আমায় পার কর ভবের ঘাটে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
এসো দয়াল আমায় পার কর ভবের ঘাটে।
দেখে ভবনদীর তুফান
ভয়ে প্রাণ কেঁপে ওঠে।।
পাপ পুণ্য যতই করি
ভরসা কেবল তোমারি।
তুমি যার হও কাণ্ডারি
ভব ভয় তার যায় ছুটে।।
সাধনার বল যাদের ছিল
তারাই কূল কিনারা পেল।
আমার দিন অকাজেই গেল।
কি জানি হয় ললাটে।।
পুরাণে শুনেছি খবর
পতিত পাবন নাম তোর।
লালন বলে আমি পামর
তাইতে দোহাই দেই বটে।।
Transliteration in English
eso dayal amay par kar bhaber ghate। dekhe bhabandir tuphan bhaye pran kepe othe।। pap punj jatai kari bharsa kebal tomari। tumi jar hao kandari bhab bhay tar jay chute।। sadhnar bal jader chil tarai kul kinara pel। amar din okajei gel। ki jani hay lalate।। purane shunechi khabar patit paban nam tor। lalan bale ami pamar taite dohai dei bate।।