এসো এসো ওগো শ্যামছায়াঘন
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
এসো এসো ওগো শ্যামছায়াঘন দিন, এসো এসো। আনো
জানো তব মল্লারমন্দ্রিত বীন॥
বীণা বাজুক রমকি ঝমকি,
বিজুলির অঙ্গুলি নাচুক চমকি চমকি চমকি।
নবনীপকুঞ্জনিভৃতে কিশলয়মৰ্মরগীতে—
মঞ্জীর বাজুক রিন-রিন রিন-রিন॥
নৃত্যতরঙ্গিত তটিনী বর্ষণনন্দিত নটিনী— আনন্দিত নটিনী,
চলো চলো কূল উচ্ছলিয়া কলো-কলো-কলো কল্লোলিয়া।
তীরে তীরে বাজুক অন্ধকারে ঝিল্লির ঝঙ্কার ঝিন্-ঝিন-ঝিন-ইন।
Transliteration in English
Eso eso ogo shyamochhaayaghano din, eso, eso. Aano aano tabo mallaramondrito been. Beena baajuk ramaki jhamaki, Bijulir anguli naachuk chamoki chamoki chamoki. Naboneepokunjonibhrite kisholayomarmarogeete – Monjeero baajuk rin-rin-rin-rin. Nrityotarongito totinee barshanonondito notinee – aanondito notinee, Chalo chalo kul uchchholiya kalo-kalo-kalo kalloliya. Teere teere baajuk aandhokare jhilliro jhankar jhin-jhin-jhin-in.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“এসো এসো ওগো শ্যামছায়াঘন” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
এসো এসো ওগো শ্যামছায়াঘন দিন, এসো এসো। আনো
জানো তব মল্লারমন্দ্রিত বীন॥
বীণা বাজুক রমকি ঝমকি,
ঙ্গুলি নাচুক চমকি চমকি চমকি।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।