এসো নীপবনে ছায়াবীথিতলে

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

এসো নীপবনে ছায়াবীথিতলে, এসো করো স্নান নবধারাজলে। দাও
আকুলিয়া ঘন কালো কেশ, পরো দেহ ঘেরি মেঘনীল বেশ—
কাজলনয়নে, যূথীমালা গলে, এসো নীপবনে ছায়াবীথিতলে। আজি
ক্ষণে ক্ষণে হাসিখানি, সখী, অধরে নয়নে উঠুক চমকি।
মল্লারগানে তব মধুস্বরে দিক্ বাণী আনি বনমর্মরে।
ঘনবরিষনে জলকলকলে এসো নীপবনে ছায়াবীথিতলে।

Transliteration in English

Eso nipobone chhaayabithitale,    eso karo snaan nabodhaarajale.
Daao aakulia ghano kaalo kesh,   paro deho gheri meghonilo besh -
Kaajolonayone, juthimaala gole,    eso nipobone chhaayabithitale.
Aaji khane khane haasikhaani, sokhi,    adhore nayone utthuk chamoki.
Mollarogane tabo modhusware    dik baani aani banomarmare.
Ghanoborishone jalokalokale    eso nipobone chhaayabithitale.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“এসো নীপবনে ছায়াবীথিতলে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“এসো নীপবনে ছায়াবীথিতলে” গানটি শুরু হয়:

এসো নীপবনে ছায়াবীথিতলে, এসো করো স্নান নবধারাজলে। দাও
আকুলিয়া ঘন কালো কেশ, পরো দেহ ঘেরি মেঘনীল বেশ—
কাজলনয়নে, যূথীমালা গলে, এসো নীপবনে ছায়াবীথিতলে। আজি
ধরে নয়নে উঠুক চমকি।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“এসো নীপবনে ছায়াবীথিতলে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“এসো নীপবনে ছায়াবীথিতলে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“এসো নীপবনে ছায়াবীথিতলে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“এসো নীপবনে ছায়াবীথিতলে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান