ইয়া মোহাম্মদ, বেহেশেত্ হতে খোদায় পাওয়ার পথ দেখাও
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
ইয়া মোহাম্মদ, বেহেশেত্ হতে খোদায় পাওয়ার পথ দেখাও
এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও।।
পীর মুর্শীদ পাইনি আমি, তাই তোমায় ডাকি দিবস-যামী,
তোমারই নাম হউক হজরত আমার পরপারের নাও।।
অর্থ-বিভব-যশ-সম্মান চেয়ে চেয়ে নিশিদিন
দুঃখে শোকে জ্ব’লে মরি পরান কাঁদে শ্রান্তিহীন।
আল্লা ছাড়া ত্রিভুবনে, শান্তি পাওয়া যায় না মনে
কোথায় পাব সে আবহায়াত ইয়া নবীজী রাহ্ বাতাও।।
Transliteration in English
iya mohammad, beheshet hate khoday paoar path dekhao ei duniyar duhkh theke ebar amay najat dao।। pir murshid paini ami, tai tomay daki dibas-jami, tomarai nam hauk hajarat amar parparer nao।। orth-bibhab-jash-samman cheye cheye nishidin duhkhe shoke jb’le mari paran kade shrantihin। alla chara tribhubne, shanti paoa jay na mane kothay pab se abhayat iya nabiji rah batao।।