ফিরিয়া যদি সে আসে আমার খোঁজে ঝরা গোলাবে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
ফিরিয়া যদি সে আসে আমার খোঁজে ঝরা গোলাবে।
আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে।।
বলিও তারে এখানে এসে
ডাকে যেন মোর নাম ধ’রে সে,
রবাব যবে কাঁদিবে রমলা সুরের কোমল রেখাবে।।
তৃষিত মরুর ধুসর গগন
যেমন হেরে মেঘের স্বপন,
তেমনি দারুণ তিয়াসা লয়ে কাটিল আমার বিফল জীবন –
একটি ফোঁটা আঁখি–জল ঝরে যেন তার হাতের শরাবে।।
Transliteration in English
phiriya jadi se ase amar khoje jhara golabe। aniya samadhi pashe amar biday bani shonabe।। balio tare ekhane ese dake jen mor nam dh’re se, rabab jabe kadibe ramla surer komal rekhabe।। trishit marur dhusar gagan jeman here megher sbapan, temni darun tiyasa laye katil amar biphal jiban – ekti phota akhi–jal jhare jen tar hater sharabe।।