গগনে গগনে ধায়
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
গগনে গগনে ধায় হাঁকি
বিদ্যুতবাণী বজ্রবাহিনী বৈশাখী,
স্পর্দ্ধাবেগের ছন্দ জাগায় বনস্পতির শাখাতে।
শূন্যমদের নেশায় মাতাল ধায় পাখি,
অলখ পথের ছন্দ উড়ায় মুক্তবেগের পাখাতে।
অন্তরতল মন্থন করে ছন্দে
সাদা কালোর দ্বন্দ্বে,
কভু ভালো কভু মন্দে,
কন্তু সোজা কভু বাঁকাতে।
ছন্দ নাচিল হোমবহ্নির তরঙ্গে,
মুক্তিরণের যোদ্ধৃবীরের ভ্রূভঙ্গে,
ছন্দ ছুটিল প্রলয়পথের রুদ্ররথের চাকাতে।
Transliteration in English
Gagone gagone dhaayi hnaaki Bidyutobaani bajrobaahini boishakhi, Spardhabeger chhando jaagay bonospotir shaakhate. Shunyomader neshay maatal dhaai paakhi, Alakh pather chhando uraay muktobeger paakhate. Antarotal maanthan kare chhande Saada kaalor dwande, Kobhu bhaalo kobhu monde, Kobhu soja kobhu bnaakate. Chhando naachilo hombonhir taronge, Muktiraner jodhribirer bhrubhange, Chhando chhutilo prolayopather rudrorather chaakate.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“গগনে গগনে ধায়” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
গগনে গগনে ধায় হাঁকি
বিদ্যুতবাণী বজ্রবাহিনী বৈশাখী,
স্পর্দ্ধাবেগের ছন্দ জাগায় বনস্পতির শাখাতে।
শূন্যমদের নেশায় মাতাল ধায় পাখি,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।