ঘুরে ভুবন পায়না সে ধন
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
ঘুরে ভুবন পায়না সে ধন, জ্ঞান নয়ন না ফুটিলে
জ্ঞান নয়ন না ফুটিলে, জ্ঞানের বাতি না জ্বালিয়ে।।
সে যে আহাদে আহম্মদ ছিল, দ্বিতীয় তবরকের ফুলে
তৃতীয়তে ময়নার গলার হার, চৌঠায় সেতারার কূলে।।
পঞ্চমম হয় ময়ুরিনী, দরক্ত একিনের ডালে
কলির জীব তরাবে বলে, উঠলেন দোলে মায়ের কোলে।।
দিয়ে সে ইসলামের ধ্বনি, ফোরকান খানি দিয়া গেলেন
জীবের কূলে আবার সে দিয়েছে প্রমান হে মুসলমান।
হায়াতুন মুরছালিন বলে।।
হায়াতুন নবী জিন্দা আছে নয়কো মিছে
স্বাক্ষী দিয়েছেন দলিলে, রজ্জব বলে চিনতে হলে
আদি মূলে আল্লাহ রাসুল একই ফুলে।।
Transliteration in English
ghure bhuban payna se dhan, gyan nayan na phutile
gyan nayan na phutile, gyaner bati na jbaliye।।
se je ahade ahammad chil, dbitiy tabarker phule
tritiyte maynar galar har, chouthay setarar kule।।
panchamam hay mayurini, darakt ekiner dale
kalir jib tarabe bale, uthlen dole mayer kole।।
diye se islamer dhbani, phorkan khani diya gelen
jiber kule abar se diyeche praman he musalman।
hayatun murchalin bale।।
hayatun nabi jinda ache nayko miche
sbakshi diyechen dalile, rajjab bale chinte hale
adi mule allah rasul ekai phule।।